ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা

ইরানে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় তাদের এই ইচ্ছার কথা জানানো হয়েছে।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)-এর বরাতে জানা যায়, ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতাকে তারা সময়ের অপচয় হিসেবে দেখছে। তাদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে আবারও সামরিক অভিযান চালানোর সুযোগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা যৌথভাবে ইরানে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেন। এই তালিকায় ইরানের বেশ কিছু অপরিশোধিত তেল শোধনাগার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয়েছে।
মূলত যুক্তরাষ্ট্রকে দেওয়া বার্তার মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে, তারা যেকোনো পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
ভিওডি বাংলা/আ







