• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০১:২১ পি.এম.
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ প্রবাসী বাংলাদেশি। ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ প্রবাসী বাংলাদেশি। ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর ও আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা শেয়ার করার আহ্বান জানানো হয়।

আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের সহায়তা প্রদান করে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
তারেক রহমান-শি জিনপিং সাক্ষাৎ
চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং
সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে এমপিদের আলোচনা
সংসদে আলোচনা প্রস্তাবিত বাজেট জনকল্যাণ ও মৌলিক অধিকারের প্রতিফলন