• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মে ২০২৬, ০৭:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থান করা কথিত অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে চায় দিল্লি। এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতের যেকোনো ‘জোরপূর্বক অনুপ্রবেশের’ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে- বাংলাদেশের এমন বার্তার পরই এ মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, এসব মন্তব্যকে- অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখতে হবে। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতার আশা করেছেন জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের ২ হাজার ৮৬২টিরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে।

জয়সওয়াল বলেন, ভারতে অবস্থানরত সকল অবৈধ বিদেশি নাগরিককে আমাদের আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী স্বদেশে ফেরত পাঠানো হবে। আমরা আশা করি, বাংলাদেশ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে যেন অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেছেন, অবৈধ বাংলাদেশিদের গভীর রাতে বাংলাদেশে জোর করে পাঠানো হবে। এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার যদি জোরপূর্বক কাউকে পুশইন করে তবে ঢাকা উপযুক্ত ব্যবস্থা নেবে।

পাল্টাপাল্টি মন্তব্যের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় কথিত অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে এমন বক্তব্য দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকারীকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে : শুভেন্দু অধিকারী
সহকারীকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে : শুভেন্দু অধিকারী
ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা