• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৪:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন।

শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর সারাদেশে ইমাম মোয়াজ্জিন পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম।

অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভূট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্র ২০টিসহ মোট ১৬৭টি উপকরণ মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা
ফ্যাশন কমফোর্ট লিমিটেডের এমডি আফজালুর রহমান
সিআইডির মামলা ১২১ কোটি টাকা পাচার, পানামা পেপারসেও বাংলাদেশি ব্যবসায়ীর নাম
ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদক মাফিয়াদের দমনে কর্মকর্তাদের দেওয়া হচ্ছে নাইন এমএম পিস্তল