• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৪:৪৯ পি.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্বের অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে। 

শুক্রবার (৮ মে) রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত পর্যবেক্ষণ করা হবে। এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সফর শেষে আগামী ১৮ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। পরবর্তী শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো-আপের অংশ হিসেবেই এবারের যুক্তরাজ্য সফর হচ্ছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা
ফ্যাশন কমফোর্ট লিমিটেডের এমডি আফজালুর রহমান
সিআইডির মামলা ১২১ কোটি টাকা পাচার, পানামা পেপারসেও বাংলাদেশি ব্যবসায়ীর নাম
ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদক মাফিয়াদের দমনে কর্মকর্তাদের দেওয়া হচ্ছে নাইন এমএম পিস্তল