• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন হাসিনা

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০১:২২ এ.এম.
শেখ হাসিনা ও শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী শুভেন্দু অধিকারী ও দলের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মে) আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সকল প্রতিনিধিসহ বিজয়ী সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে শুধু শুভেন্দুর নাম উল্লেখ করা হলেও বিজয়ী সকলের সাফল্য কামনা করেছেন হাসিনা।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
ছবি: সংগৃহীত
আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল