• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোদির উপস্থিতিতে আজ শপথ নেবেন শুভেন্দু

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৯:১৪ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণে জন্য প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।

শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০ টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে হতে যাওয়া প্রথম মুখ্যমন্ত্রী।

এর আগে, শুক্রবার (৮ মে) বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তার সাথে এই আলোচনায় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচড়ণ মাঝি। 

এদিকে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন ছাড়াও বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া অংশ নেবেন দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।   

শপথগ্রহণ ঘিরে অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মাঠকে ভাগ করা হয়েছে ৩৫টি সেক্টরে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ। 

মূল মঞ্চে থাকছে বিশাল দুর্গামূর্তি। পাশাপাশি বাংলার বিভিন্ন বিখ্যাত ও নান্দনিক প্রতিকৃতিও সাজানো হবে সেখানে। এছাড়া মাঠজুড়ে তৈরি হচ্ছে একাধিক খাবারের স্টল। যেখানে মিলবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশ-সহ নানা বাঙালি খাবার।   

ভিওডি বাংলা/বিন্দু

Download

মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৮৮
ছবি: সংগৃহীত
ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, পাইলট বরখাস্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান নীতিতে নিজ দলেই চাপে ট্রাম্প