• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

   ১০ মে ২০২৬, ১২:১৭ এ.এম.
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে সরকার দায়িত্ব নিয়েছে। সেই অবস্থা থেকে দেশকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, চারদিকে তাকালেই সংকটের চিত্র দেখা যায়। দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে পুনর্গঠন করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের মানুষ, গণতন্ত্র ও রাষ্ট্রকে রক্ষার আন্দোলনে তারা সফল হয়েছেন। জনগণের সমর্থনে বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাসনে থেকেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তৃণমূল নেতাকর্মীদের জনগণের আরও কাছে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সকাল ১১টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যায় শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ