• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার: স্বরাষ্ট্র সচিব

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট অপারেশনের’ আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হচ্ছে। এটা একটা পুলিশ অ্যাকশন।  

তিনি বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়, সেখানে পরাজিত শক্তিকে রাখে না। আমরা সেটা করিনি, এতোটা অমানবিক হইনি। প্রতিটা অপারেশনের একটা নাম থাকে।  

স্বরাষ্ট্র সচিব বলেন, ১১ ফেব্রুয়ারি মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ নিয়ে কর্মশালা করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য