• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলা, নিহত ৬৯

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০২:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খনিজসম্পদসমৃদ্ধ পূর্ব কঙ্গো দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অস্থিতিশীল। বিশেষ করে স্বর্ণখনির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে চলেছে।

স্থানীয় সূত্র জানায়, লেন্দু সম্প্রদায়ের পক্ষে কাজ করার দাবি করা ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো’ (কোডেকো) মিলিশিয়ার সদস্যরা ২৮ এপ্রিল একাধিক গ্রামে হামলা চালায়। এতে অন্তত ৬৯ জন নিহত হন।

এর আগে হেমা সম্প্রদায়ের সমর্থক হিসেবে পরিচিত ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভলিউশন’ (সিআরপি) গোষ্ঠী কঙ্গোর সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। পিম্বো এলাকার কাছে সংঘটিত ওই হামলার জের ধরেই পাল্টাপাল্টি সহিংসতা আরও ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নাগরিক সমাজের নেতা দিয়ুদোনে লোসা জানিয়েছেন, এপ্রিলের শেষ দিকে কোডেকো যোদ্ধাদের হামলা ও পাল্টা হামলায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন মিলিশিয়া সদস্য ও সেনাসদস্যও রয়েছে।

কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন ধরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার পর্যন্ত মাত্র ২৫টি মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান
নানা চ্যালেঞ্জের মুখে সত্য ও তথ্য, ডয়চে ভেলের সম্মেলন শুরু
নানা চ্যালেঞ্জের মুখে সত্য ও তথ্য, ডয়চে ভেলের সম্মেলন শুরু