• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিআইডি

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আলামত সংগ্রহ

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে। তবে কী ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে, তা জানা যায়নি। সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের পাঁচ-ছয়জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল। তারা সেখান থেকে অপরাধ-সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর আলামতগুলো সম্পর্কে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ নম্বরে একটা হাড়, একটা জামা ও দুটা জুতা পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়। সকালে তারা গিয়ে আলামত সংগ্রহ করে সেগুলো নিয়ে চলে যায়।

এর আগে রোববার ধানমন্ডি ৩২ নম্বরে নির্মাণাধীন একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। নানা আলোচনার প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। তবে পানি সরানোর পর সেখানে কিছুই পায়নি তারা।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য