• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বরাষ্ট্র উপদেষ্টা

অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৫ পি.এম.

রাজশাহী প্রতিনিধি

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন অপারেশন চলবে। যারা শয়তান তারাই অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কি না, তা বিবেচনা করা হবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকেও সবাইকে সচেতন হতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদের আর চাকরি ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

তিনি আরও জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পান, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।’

রাজশাহীতে নন ইউরিয়া সারের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিপরীতে সাধারণ মানুষের ভূমিকা প্রশংসাযোগ্য, তবে সাধারণ নাগরিকদের আইন হাতে তুলে নেয়া ঠিক হবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য