• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৬:৪৩ এ.এম.
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, অবরোধ কার্যক্রমের সহায়তায় আরব সাগরে চলাচলের সময় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রাক্সটুনে একটি এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার অবতরণ করেছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ১৩ মে রাত থেকে হরমুজ প্রণালি দিয়ে ৩০টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ‘শত্রুপক্ষের জাহাজের’ ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজ জব্দ করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছে।

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৭ ডলার কমে ১০৪ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ১ দশমিক ১৮ ডলার।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। পরে যুক্তরাষ্ট্র ইরানি বন্দর লক্ষ্য করে নৌ অবরোধ শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবরোধকে বোমা হামলার চেয়েও কার্যকর বলে মন্তব্য করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান
মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান
পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ভারতে জ্বালানির দাম বৃদ্ধি
পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ভারতে জ্বালানির দাম বৃদ্ধি
‘গোপন বিশ্বাসঘাতকতার’ ইঙ্গিত, রহস্যময় বার্তা তেহরানের
‘গোপন বিশ্বাসঘাতকতার’ ইঙ্গিত, রহস্যময় বার্তা তেহরানের