• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ মে ২০২৬, ১২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিদেশে থাকা বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’, যা আগামী দুই মাসের মধ্যেই কার্যকর হতে পারে।

রোববার (১০ মে) যুক্তরাষ্ট্র সফরকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী কার্ড চালুর ঘোষণার পর থেকেই বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে এ কার্ডের সুবিধা ও কার্যকারিতা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ এর আগেই প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কার্ড চালু রয়েছে।

মূলত বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধিত হন, তাদের বিএমইটি কার্ড দেওয়া হয়।

এই কার্ডধারী শ্রমিকদের বিস্তারিত তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে বিদেশে কোনো দুর্ঘটনা বা সংকটে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয় এবং সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে পারে। তবে আগে থেকেই বিএমইটি কার্ড চালু থাকলেও এবার আলাদাভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই কার্ডে কী অতিরিক্ত সুবিধা থাকবে— এমন প্রশ্নও উঠেছে প্রবাসীদের মধ্যে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিএমইটি কার্ডের বিদ্যমান তথ্যের পাশাপাশি প্রবাসী কার্ডে ব্যাংকিং ও আর্থিক সেবার বিষয়ও যুক্ত করা হবে। পাশাপাশি আরও কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল বলেন, “বিএমইটি কার্ডে যে তথ্যগুলো আছে, প্রবাসী কার্ডেও সেই বিষয়গুলো থাকবে। তবে এই কার্ডে আরও বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে, সেই সঙ্গে এই কার্ডে ব্যাংকিং সিস্টেমও যুক্ত থাকবে।”

এদিকে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগে চালু হওয়া বিএমইটি কার্ড প্রবাসী বাংলাদেশিদের জন্য খুব বেশি কার্যকর হয়নি। তাই নতুন প্রবাসী কার্ড চালুর ক্ষেত্রে এটি যেন সত্যিকার অর্থেই নাগরিকদের উপকারে আসে, সে বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে হবে।

সূত্র: বিবিসি বাংলা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা : চিফ হুইপ
কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা : চিফ হুইপ
সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতেই হবে : প্রতিমন্ত্রী নুর
সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতেই হবে : প্রতিমন্ত্রী নুর
জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান