ভাঙ্গুড়ার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়া থানায় দায়ের কর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রভাত চন্দ্র দাসকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রভাত ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরের দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে আভিযানিক দল ঢাকার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, ভাঙ্গুড়া থানার মামলা নং-৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/এসআর







