• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ০৩:৩৭ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১০ পুরুষ ও ৪ নারী।

শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করে। নিহতেরা হলেন- গাজীপুর সদরের বাসিন্দা নাসরীন জাহান ও সাভারের নুসরাত শারমীন।

এদিকে, শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন রয়েছেন। মোট ১৪৬টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ৪৩০টি সেবা দেওয়া হয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল
প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল
কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা : চিফ হুইপ
কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা : চিফ হুইপ
মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ার উপায়
মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ার উপায়