ধান কাটতে গিয়ে বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে ঐ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া (২২) ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।
ভিওডি বাংলা/এফএ







