• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ব্যাডমিন্টনের উন্নয়নে বিদেশি কোচ আনার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ১৫ মে ২০২৬, ০৫:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন, বিশেষ করে শীতকালে অলিগলিতেও এই খেলা খেলতে দেখা যায়। জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য খুব কম। দীর্ঘমেয়াদী অনুশীলন ও ভালো মানের কোচ না থাকায় বিদেশে খেলায় অংশগ্রহণে ব্যাডমিন্টন অনেক পিছিয়ে। এ কারণে ব্যাডমিন্টনের মান উন্নয়নে দুই বছরের জন্য বিদেশি কোচ আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৫ মে) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।

এ সময় ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য ও এমপি কামরুজ্জামান রতন, অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সকল গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে। ব্যাডমিন্টনে উন্নয়নের জন্য ভালো মানের কোচ দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।

ইনডোর স্টেডিয়ামের বৈদ্যুতিক সমস্যা ও দুর্বল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘এসি ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে সেটা দ্রুত সমাধান করা হবে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক জানান, ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক সুবিধাসহ ইনডোর স্টেডিয়াম থাকবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পারেদেসকে লাল কার্ড দেয়নি ফিফা, তবু শাস্তির শঙ্কা
ছবি: সংগৃহিত
ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল?
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প