• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে তানজিদ

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে বড় অবদান ছিল তানজিদ হাসানের। বাঁহাতি ওপেনার সেটার পুরস্কার পেলেন র‌্যাকিংয়ে।

টানা দুই ফিফটিতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। উন্নতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন। 

সুখবর পেয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেনও। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী। তিনি এখন ১৯তম স্থানে। রিশাদ ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে।

এদিকে, ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়ে এই সংস্করণে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।

২০২০ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরলেন রুট। সিরিজজুড়ে ৯৬.৮৮ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি এবং জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চার ইনিংসে ৮৬ রান এবং ৮ উইকেট নিয়ে তিনি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন। 

ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে বড় অবদান ছিল তানজিদ হাসানের। বাঁহাতি ওপেনার সেটার পুরস্কার পেলেন র‌্যাকিংয়ে।

টানা দুই ফিফটিতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। উন্নতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন। 

সুখবর পেয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেনও।

টি-টোয়েন্টির বোলারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী। তিনি এখন ১৯তম স্থানে। রিশাদ ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে।
এদিকে, ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়ে এই সংস্করণে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।

২০২০ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরলেন রুট। সিরিজজুড়ে ৯৬.৮৮ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি এবং জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চার ইনিংসে ৮৬ রান এবং ৮ উইকেট নিয়ে তিনি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন। 

ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

ভিওডি বাংলা/বিন্দু

মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল?
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প
রাজধানীর মিরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব, ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রীর