• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ব্যাটার হাশমতউল্লাহ শহীদী।

২০২২ সালের শুরু থেকে আফগান দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। তার নেতৃত্বে আফগানিস্তান ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় এবং দুই টুর্নামেন্টেই দারুণ সাফল্য দেখায়।

ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়েছিল আফগানিস্তান। তবে অল্পের জন্য নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি তারা।

সাড়ে চার বছরের বেশি সময়ের নেতৃত্ব অধ্যায়ের ইতি টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান শহীদী। তিনি লিখেছেন, ‘পূর্ণ সম্মান ও সম্মতির সঙ্গে জানাচ্ছি, সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে আমি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। সততা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দলকে সেবা করতে পেরে আমি গর্বিত।’

শহীদীর নেতৃত্বে আফগানিস্তান ২৭টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে। গত জুনে ভারতের বিপক্ষে আফগানদের হয়ে ৫৫তম ওয়ানডেতে নেতৃত্ব দেন তিনি। এছাড়া তার নেতৃত্বে এশিয়া কাপেও খেলেছে দলটি।

নিজের নেতৃত্বের সময়ের সাফল্য নিয়ে শহীদী বলেন, ‘আল্লাহর রহমত এবং কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক জয় পেয়েছি, গুরুত্বপূর্ণ ম্যাচে সফল হয়েছি এবং বড় দলগুলোকে হারিয়েছি। এসব অর্জন শুধু আমার নয়, পুরো দলের ঐক্য, ত্যাগ ও পরিশ্রমের ফল।’

অধিনায়ক হিসেবে শহীদীর ব্যাটিং পারফরম্যান্সেও বড় পরিবর্তন দেখা যায়নি। নেতৃত্বের আগে তার ওয়ানডে ব্যাটিং গড় ছিল ৩২.৯৭ এবং স্ট্রাইক রেট ৬৪.৩৯। অধিনায়ক হিসেবে তার গড় দাঁড়ায় ৩৩.৭৯ এবং স্ট্রাইক রেট ৭০.৭৭। তার ক্যারিয়ারের একমাত্র শতকটিও আসে অধিনায়ক থাকাকালে। গত জুনে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ১৩১ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

শহীদী সতীর্থ, কোচ, কর্মকর্তা ও দলের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যারা প্রতিটি জয় ও চ্যালেঞ্জের সময়ে আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাস ও সহযোগিতা সব সময় আমার জন্য সম্মানের হয়ে থাকবে।’

তবে ওয়ানডে ক্রিকেটে সাধারণ খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শহীদী। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে আফগানিস্তানকে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প
রাজধানীর মিরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব, ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রীর
ছবি : সংগৃহিত
ব্যালন ডি’অরের নতুন হিসাব, কার পাল্লা ভারী?