• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০২:০৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজমাইন ফেরদৌস  ও আনিসা বিনতে আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। 

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক মহলে পরিকল্পিত ভাবে  এই দেশকে সাম্প্রদায়িক, জঙ্গীবাদী, উগ্রবাদী, দুর্নীতিগ্রস্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে।

সাম্রাজ্যবাদীরা ঐক্যবদ্ধ ভাবে এই ভূখন্ড দখলের পরিকল্পনা করছে। এদিকে আমরা নিজেরা নিজেরা বিভিন্ন দল, মতে বিভক্ত হয়ে রয়েছি। তবে যারা মুসলিম দেশ গুলো আক্রমণ করে দখল করে নিচ্ছে তারা হামলার সময় কোন পার্থক্য করবে না। তাদের কাছে ফেরকা, মাজহাবের কোন ভেদাভেদ নেই।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় এখনো সংসদ ভবনে বসে এখনো ১৯৭১ নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলে। 

মুক্তির পথ তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ব্রিটিশদের তৈরী সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক সিস্টেম অনুসরণের কারণে জাতি এই সংকটে পতিত হয়েছে।

আল্লাহর বিধান, সেরাতুল মোস্তাকিম অনুসরণ করলে এই পরিস্থিতি থেকে জাতি রক্ষা পাবে। যিনি আমাদের সৃষ্টি করেছেন তার দেওয়া বিধানই মানবজাতিকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তি একমাত্র পথ।

ফেনী জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা, ফেনী জেলা সাধারণ সম্পাদক নূরুল আলম, ফেনী সদর থানা সভাপতি একরামুল হক ভূঁইয়া, ফুলগাজী থানা সভাপতি মঞ্জুরুল আলম এবং ছাগলনাইয়া থানা সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন- উগ্রবাদ, জঙ্গিবাদ ও ধর্মের অপব্যাখ্যা রুখতে এবং দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হেযবুত তওহীদের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তারা সব ধরনের সংকীর্ণতা ও ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে এবং মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফেনী জেলা হেযবুত তওহীদের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জহির আদনান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকের পাকা ধান কেটে দেন আনসার ও ভিডিপির সদস্যরা
কৃষকের পাকা ধান কেটে দেন আনসার ও ভিডিপির সদস্যরা
ভবদহ জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার উদ্যোগ
ভবদহ জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার উদ্যোগ
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু