• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদ্মায় জোয়ারে ভেসে এলো মানুষের কাটা হাত-পা!

শরীয়তপুর প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৮:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীর পাড় থেকে মানবদেহের খণ্ডিত দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঐ উপজেলার মুলফৎগঞ্জ এলাকার নদীর পাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো হাত-পাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সেগুলো থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে প্লাস্টিকের ব্যাগটি খুললে মানুষের খণ্ডিত দুটি হাত ও দুটি পা দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে সিআইডিকে খবর দেওয়া হয়।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, সিআইডি খণ্ডিত হাত-পাগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেঘনা টোলপ্লাজায় জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি
ছবি: সংগৃহীত
চকরিয়ায় পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা