• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ কবে খুলবে জানালেন মার্কিন কর্মকর্তা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৬ মে ২০২৬, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি কবে খুলবে, সে বিষয়ে জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেন, সবচেয়ে বেশি দেরি হলেও এ গ্রীষ্মের মধ্যেই আবার এটি খুলে দেওয়া হতে পারে। তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বাধা দিতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে পারে।

শনিবার (১৬ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাইট বলেন, 'আগামী কয়েক দিনের মধ্যেই’ ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা হতে পারে। যদিও ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ বাড়ানোর ঘোষণার পরও পরিস্থিতি এখনও নাজুক রয়ে গেছে'।

রাইট বলেন, ইরান যদি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি পুনরায় খুলতে বাধ্য করবে। তবে এটি খুব সহজ কাজ নয়।

তিনি বলেন, সামরিক পদক্ষেপের চেয়ে আলোচনার মাধ্যমেই সমাধান বের করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে, আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রে জ্বালানির গড় মূল্য প্রতি গ্যালনে ৪ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। এর মধ্যেই ট্রাম্পের ফেডারেল গ্যাস কর সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

রাইট জানান, হরমুজ সংকটের কারণে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন তৈরি হয়েছে, তা সামাল দিতে যুক্তরাষ্ট্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি বাড়াচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত