{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

রোববার রাজবাড়ী যাচ্ছেন সেতুমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোববার (১৭ মে) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী সফর করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রীর দপ্তরের একান্ত সচিব(উপসচিব) হাবিবুল ইসলাম রুমি স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, রোববার (১৭ মে) সকাল ৭টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সড়কপথে রাজধানীর ধানমন্ডির সরকারি বাসভবন থেকে রাজবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন। সকাল ৯টায় যাত্রাপথে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পরিদর্শন করবেন। বেলা ১১টায় রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ৫৫টি বিতরণ করবেন তিনি।

আরও জানা গেছে, একইদিন বিকেল ৩টায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন সেতুমন্ত্রী। বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রাজবাড়ী ত্যাগ করবেন।

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সফর উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি গ্রহণ করেছে। বিভিন্ন স্থানে সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের
ছবি: ভিওডি বাংলা
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির
ছবি: সংগৃহীত
একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’