• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‎একসঙ্গে বিজ্ঞাপনে তুর্কী ও আঁখি চৌধুরী, পারিবারিক গল্পে ভিন্নধর্মী চমক

শাহাদাত হাওলাদার    ১৯ মে ২০২৬, ০২:০৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ছোট পর্দার নাটকে অভিনয়ের পর এবার বিজ্ঞাপনচিত্রের গ্ল্যামারাস পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা  এবং চিত্রনায়িকা । নতুন একটি করপোরেট বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধে কাজ করেছেন এই দুই তারকা। সম্প্রতি ঢাকার একটি আধুনিক শুটিং হাউজে জমকালো আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

বাংলার পারিবারিক আবেগ এবং তিন প্রজন্মের একটি ঐতিহ্যবাহী যৌথ পরিবারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী এই বিজ্ঞাপনচিত্র। এতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পারিবারিক বন্ধন, পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা এবং যৌথ পরিবারের ইতিবাচক নানা দিক।

‘এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড’-এর প্রাতিষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে তুর্কী ও আঁখি চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা , , প্রীতি জান্নাত মিষ্টি, প্রকৌশলী সেলিম রেজা, আবরার এশাল, তাইয়েবা মিশেল, নিম্মি, নাহিদ ইসলাম এবং জান্নাতুল ফেরদৌস ইরাসহ আরও অনেকে।

সম্পূর্ণ ভিন্নধর্মী এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছে ‘লাবণ্য মিডিয়া হাউজ। পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেফাত সিদ্দিকী ও মোঃ জসিম। আর পুরো বিজ্ঞাপনটির দৃশ্য চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন সিনেমাটোগ্রাফার ইবাদ আলীম।

বিজ্ঞাপনটির নির্মাতা ও প্রধান অভিনেতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী জানান, পারিবারিক গল্প ও শক্তিশালী বার্তানির্ভর এই বিজ্ঞাপনটি বর্তমানে সম্পাদনার কাজের মধ্যে রয়েছে। খুব শিগগিরই দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রচার শুরু হবে। সংশ্লিষ্টদের আশা, নতুন রূপে এই জুটিকে দর্শকরা দারুণভাবে গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই
ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে গেছে রঞ্জিতা কনার
ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে গেছে রঞ্জিতা কনার
আমি আজীবনের আর্জেন্টিনা, মেসিকে ভালোবাসি: পরীমণি
আমি আজীবনের আর্জেন্টিনা, মেসিকে ভালোবাসি: পরীমণি