• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমি আজীবনের আর্জেন্টিনা, মেসিকে ভালোবাসি: পরীমণি

বিনোদন ডেস্ক    ১৮ মে ২০২৬, ০২:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে ফুটবল বিশ্বকাপ, আর্জেন্টিনা এবং তার প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রতি নিজের গভীর ভালোবাসার কথা অকপটে প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আমি মেসিকে ভালোবাসি।”

লিওনেল মেসিকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, “আমি মেসির জন্য বলতে পারেন, আমি তার একনিষ্ঠ ভক্ত। আমার হার্টবিট বেড়ে গেছে।”

সাক্ষাৎকারের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। প্রিয় ফুটবল তারকাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে আবারও আলোচনায় এলেন পরীমণি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ
মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ
কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে কাল
কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে কাল
পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা
পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা