টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ১০:০৯ পি.এম.

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও কাতারের শ্রমবাজার সহযোগিতা নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আলী বিন সামিখ আল মাররি।
রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।
তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ভিওডি বাংলা/এমএস







