• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৭:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রিবার্ষিক) নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম। একইসঙ্গে মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

রোববার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভাপতি ও মহাসচিব পদ ছাড়া সংগঠনের আরও কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান এবং মো. মোখলেছুর রহমান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস খান।

এছাড়া যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা, দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ মে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এসব পদে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সংগঠনের কার্যনির্বাহী সদস্য পদে ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন ঢাকাসহ সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এম আই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী
দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন
দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন