• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জ্বালানি স্থিতিশীলতার দাবি ‘ভণ্ডামি’, ইরানের বিস্ফোরক অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৮:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানোর নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে বক্তব্য দিচ্ছে, তা সম্পূর্ণ ভণ্ডামিপূর্ণ বলে অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, চলমান অবৈধ যুদ্ধকে বৈধতা দিতেই নতুন করে এই প্রচারণা চালানো হচ্ছে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিমূলক যুদ্ধংদেহী অবস্থান সম্ভাবনাময় কূটনৈতিক উদ্যোগকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, “কোনো উসকানি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে ওয়াশিংটন ও তেলআবিব ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোকে অনিরাপদ করেছে। এখন তারাই আবার ইরানকে অস্থিতিশীলতার জন্য দায়ী করছে।”

বাঘায়ি আরও অভিযোগ করেন, “অন্যের বিরুদ্ধে সেই কাজের অভিযোগ তোলো, যা তুমি নিজেই করছো; এই পুরোনো কৌশলই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।”

তার ভাষায়, সংকট ও যুদ্ধ সৃষ্টি করে পরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলা—এটাই ওয়াশিংটন ও তেলআবিবের পুরোনো কৌশল।

এ সময় তিনি রোমান ঐতিহাসিক ও রাজনীতিক ট্যাসিটাস-এর একটি বহুল আলোচিত উদ্ধৃতিও উল্লেখ করেন। উদ্ধৃতিতে বলা হয়, “তারা ধ্বংসস্তূপ সৃষ্টি করে, তারপর সেটাকেই শান্তি বলে।”

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এলো। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়েই পরিচালিত হয়।

সূত্র: প্রেস টিভি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩
রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ