• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাইজেরিয়ার সামরিক স্কুলে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬৭

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার ইয়োবে রাজ্যে একটি বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ স্কুলে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠী। এ হামলায় ১৭ জন ট্রেইনি পুলিশ (শিক্ষানবিশ কর্মকর্তা) নিহত হয়েছেন। এ সময় যৌথবাহিনীর পাল্টা প্রতিরোধে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘ ১৮ বছর ধরে চলা ইসলামপন্থী বিদ্রোহের ধারাবাহিকতায় এই ভয়াবহ হামলা।

নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের বুনি ইয়াডিতে এই সামরিক বিশেষায়িত প্রশিক্ষণ স্কুলটি অবস্থিত।

জাতীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার (১৬ মে) গভীর রাতে সামরিক স্কুলটিতে হামলা চালায় সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী। জঙ্গিরা একাধিক দিক থেকে চালানো সমন্বিত হামলায় প্রাণ হারান বিশেষায়িত অভিযানিক প্রশিক্ষণরত কর্মকর্তারা।

হামলায় প্রতিরোধ গড়ে তোলার সময় নাইজেরিয়ান সেনাবাহিনীর বেশ কয়েকজন ছোট সারির কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। তবে যৌথ বাহিনীর পাল্টা প্রতিরোধে প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার
সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা
ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা
ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা