• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার আবারও হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার : তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রবৃষ্টির শঙ্কা রাজধানীর লেকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন দুই ট্রেন দুমকিতে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রী শিক্ষা শুধু সনদ নয়, মূল্যবোধ গঠনের যাত্রা: মাহদী আমিন প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা

রাজধানীর লেকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৮:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেককেন্দ্রিক আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা গুলশান লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে মতামত প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সত্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুর রহমান সানি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা
প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা
শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী
শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ