• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বইমেলার ঘটনা নিয়ে ফারুকীর স্ট্যাটাস

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি।

তিনি বলেন, একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য- এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই সবরকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায়। এসময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা। একপর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে তার ওপর হামলা করে বিক্ষুব্ধ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য