• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘নিজেকেই খুব মিস করছি’—আবেগঘন পোস্ট রিয়ার

বিনোদন ডেস্ক    ২১ মে ২০২৬, ১০:৪০ এ.এম.
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আবারও আলোচনায় এসেছেন তার আবেগঘন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্ক, আইনি জটিলতা ও মাদক মামলার ধাক্কা সামলে নতুন করে কাজে ফিরলেও এবার নিজের মানসিক অবস্থার কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক পোস্টে রিয়া জানান, তিনি যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের কৃত্রিমতা ও অবিরাম কোলাহলে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

পোস্টে তিনি লেখেন, “সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা—এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। কোনো এক সময় জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে যাচ্ছে।”

রিয়া আরও জানান, কিছু সময়ের জন্য তিনি নিজেকে গুছিয়ে নিতে চান। বাস্তব জীবনের কাছাকাছি ফিরে গিয়ে মানসিক শান্তি খুঁজে পেতে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

তিনি লেখেন, “তাই কিছু সময়ের জন্য আমি একটু থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গভীরভাবে শ্বাস নিতে চাই এবং আশপাশের বাস্তব ও খাঁটি জিনিসগুলোর সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করতে চাই।”

এ কারণে কয়েক দিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। তবে খুব শিগগিরই আবার ভক্তদের মাঝে ফিরে আসবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রিয়ার এমন বিষণ্ন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুরাগীরা। অনেকেই মন্তব্যে তার দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার কামনা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে একটি টক শো নিয়ে আবারও দর্শকদের সামনে আসেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির কয়েকটি পর্ব দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেপাটাইটিস এ’তে আক্রান্ত ডিজে সনিকা
হেপাটাইটিস এ’তে আক্রান্ত ডিজে সনিকা
৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা
৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই