• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস

   ২১ মে ২০২৬, ১০:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি শিশু রামিসার বাসায় অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী সেখানে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থান নিয়েছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন ইসির প্রধান লক্ষ্য: সিইসি
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন ইসির প্রধান লক্ষ্য: সিইসি
ঈদযাত্রায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: নৌ প্রতিমন্ত্রী
ঈদযাত্রায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: নৌ প্রতিমন্ত্রী