• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

   ২২ মে ২০২৬, ১২:১৪ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের বড় বোন রাইসা আক্তারের সার্বিক দায়িত্ব গ্রহণের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন বলে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়।

জানা গেছে ,শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলার সময় তিনি রাইসা আক্তারের পড়াশোনা, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন। 

এর আগে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান। 

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আই ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের  উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
জনসেবার মাধ্যমেই মানুষের আস্থা অর্জনের আহ্বান আবদুস সালামের
ছবি: সংগৃহীত
প্রাথমিকের বৃত্তিতে ছেলেরা পিছিয়ে, মেয়েরা কেন এগিয়ে
ছবি: সংগৃহীত
প্রকাশ হলো প্রাথমিক বৃত্তির ফল, মোবাইলে জানা যাবে যেভাবে