• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

সুব্রত বাইনের মেয়ে এবার জুলাই মামলায় গ্রেপ্তার, বললেন ‘ক্রসফায়ার দিন’

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৩:১৮ পি.এম.
ফাইল ছবি

জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে (৩৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলাটিতে খাদিজাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।  এ সময় তার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানিতে আদালতের অনুমতি নিয়ে সুব্রত বাইনের মেয়ে খাদিজা বিচারককে বলেন, “এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন।  আমার বাচ্চা আছে।  বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি, এত টাকা কোথায় পাবো?”

তিনি আরও বলেন, ‘আমি কোনও রাজনীতির সঙ্গে জড়িত না।  ছাত্রলীগ-যুবলীগের সঙ্গেও আমার সম্পৃক্ততা নেই।  শুধু বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে।  আমার ১৩ বছরের একটি সন্তান আছে।  আমি আগে একটি মামলায় জামিন পেয়েছি, পরে আবার সাজানো মামলা দেওয়া হয়েছে।’

বিথির দাবি, তাকে বারবার হয়রানি করা হচ্ছে এবং জুলাই আন্দোলনের সময় তিনি সিলেটে পার্টটাইম চাকরির জন্য ছিলেন।  পরে বাবাকে দেখতে গেলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।  

​মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে হামলার ঘটনায় সোহেলী তামান্না গুরুতর আহত হন। ওই ঘটনায় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।  এ ঘটনায় সোহেলী বাদি হয়ে এই মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামি খাদিজা ইয়াসমিন বিথির ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।  তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন—এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদন করা হয়।

ভিওডি বাংলা/আরআর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসার ডিএনএ পরীক্ষা শেষ, অভিযোগপত্র প্রস্তুত করছে পুলিশ
রামিসার ডিএনএ পরীক্ষা শেষ, অভিযোগপত্র প্রস্তুত করছে পুলিশ
ঈদে বাড়ি ফিরছেন নগরবাসী, সড়ক-রেল ও নৌপথে যাত্রী চাপ বৃদ্ধি
ঈদে বাড়ি ফিরছেন নগরবাসী, সড়ক-রেল ও নৌপথে যাত্রী চাপ বৃদ্ধি
উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
উত্তরায় ব্যবসায়ীর বাড়িতে গুলি