• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

ফ্যাক্ট চেক

রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া

মেহেদী সম্রাট    ২৪ মে ২০২৬, ০২:৫১ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।  তবে অনুসন্ধানে এ দাবিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ছবিটি প্রকৃত কোনো আলোকচিত্র নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।  ছবির সঙ্গে প্রচারিত তথ্যেরও  প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে ভুয়া ছবি, ডিপফেক ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে, দাবি একাধিক ফ্যাক্টচেকার প্রতিষ্ঠানের । 

সাইবার বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ায় এ ধরনের কনটেন্ট নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।  বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে ভুয়া বক্তব্য সাজিয়ে এডিটেড ফটোকার্ড এবং এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে জনমত প্রভাবিত করার গোপন চেষ্টা চালাচ্ছে একাধিক গোষ্ঠী।  

ফ্যাক্টচেকাররা ভাইরাল ছবি ও তথ্য সাইবার বা সামাজিক মাধ্যমে ছড়ানোর (শেয়ার) আগে যাচাই করাসহ প্রযুক্তির অপব্যবহার থামাতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। 
ভিওডি বাংলা/সম্রাট/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী
গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী
৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ
৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ
এনসিপিকে বিদায়ের সময় হয়েছে: শাহরিয়ার কবির
এনসিপিকে বিদায়ের সময় হয়েছে: শাহরিয়ার কবির