• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ১০:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। আগের দিন এ দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
৪ বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির
৪ বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির