• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

৪ বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ মে ২০২৬, ০৯:২৯ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)  দ্রুত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিবির সময়োপযোগী সহায়তা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে।’

রোববার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও এডিবির মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় মোট ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এই অর্থ চারটি বড় উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

প্রকল্পগুলো হলো-
১) অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা শক্তিশালীকরণ (সাবপ্রোগ্রাম-২)
২) সামাজিক স্থিতিশীলতা জোরদারকরণ কর্মসূচি (সাবপ্রোগ্রাম-২)
৩) সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প
৪) নারায়ণগঞ্জ সবুজ ও সহনশীল নগর উন্নয়ন প্রকল্প

অর্থমন্ত্রী জানান, সোমবার এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জাতীয় সমন্বিত উন্নয়ন প্রকল্প বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।

তিনি আরো বলেন, ‘এই প্রকল্প সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারি ভবিষ্যতে টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরো শক্ত ভিত্তি তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা, সতর্ক করল আইইএ
ফাইল ছবি
পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ
মাছ, মাংস ও ডিমের দাম তুলনামূলক বেশি থাকলেও অধিকাংশ সবজির দাম রয়েছে সহনীয় পর্যায়ে। ছবি: সংগৃহীত
মাছ-মাংসের বাজার চড়া, সবজিতে কিছুটা স্বস্তি