• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৫:২৮ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

দেশীয় সুতা ও কাপড়ের ব্যবহার বাড়াতে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এই সুবিধা পেতে রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে। নতুন এই সুবিধা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগিরই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে দেশীয় সুতা ব্যবহারে উৎসাহ দিতে তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তা ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়। এ ছাড়া সংগঠনটি মোট ছয় দফা দাবি উপস্থাপন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ও বস্ত্রকল মালিকেরা নগদ সহায়তা বাড়ানোর দাবি তুলেছিলেন। সে সময় বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করলে বিটিএমএর নেতারা আবারও সরকারের সঙ্গে আলোচনা শুরু করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দেওয়ার পর অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা পাঠায়।

উল্লেখ্য, প্রায় আড়াই বছর আগে স্থানীয় সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে ৪ শতাংশ নগদ সহায়তা দেওয়া হতো। তবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৪ সালের জানুয়ারিতে তা কমিয়ে ৩ শতাংশ করা হয়। এরপর ছয় মাসের মধ্যে আরও কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়। এ সহায়তার ওপর রপ্তানিকারকদের ৫ শতাংশ করও পরিশোধ করতে হয়।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
উত্তরবঙ্গে কৃষি খাতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
ফাইল ছবি
অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে বড় উল্লম্ফন
ছবি: সংগৃহীত
আধুনিক প্যাকিং ইউনিটে বিশ্ববাজারে নতুন সম্ভাবনা বাংলাদেশের