{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়া ২৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০১:০৯ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬–এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে। এখন থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

ডিএমটিসিএল আরও জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এ সুবিধা পাবেন। অন্যদিকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখাতে হবে।

তবে এই সুবিধা শুধুমাত্র একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একবারে একটি রেয়াতকৃত টিকিট কিনতে পারবেন। এছাড়া রেয়াতকৃত টিকিট অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। অনিয়ম প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানায়, যাত্রীদের তথ্য, ফিঙ্গারপ্রিন্ট ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত তথ্য নির্ধারিত সফটওয়্যার বা অ্যাপে সংরক্ষণ করা হবে। নিবন্ধন সম্পন্ন হলে যাত্রীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হবে। রেয়াতপ্রাপ্ত যাত্রীদের টিকিট গ্রহণে অগ্রাধিকার সুবিধাও দেওয়া হবে।

বর্তমানে এমআরটি লাইন-৬ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে মেট্রোরেল চলাচল করে। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের
ছবি: ভিওডি বাংলা
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির
ছবি: সংগৃহীত
একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’