• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

মাসুদ রানার প্রতিটি শট রিয়েল: আবদুল আজিজ

বিনোদন ডেস্ক    ২৫ মে ২০২৬, ০৭:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

‘মাসুদ রানা’ সিনেমায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং ভিএফএক্সের ব্যবহার নিয়ে বিস্তারিত কথা বলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তাদের এই সিনেমায় এআই দিয়ে কোনো শিল্পীর অভিনয় করানো হয়নি বা কোনো ক্যারেক্টার তৈরি করা হয়নি।

সম্প্রতি এক আলাপচারিতায় আবদুল আজিজ বলেন ‘এআই দিয়ে আমরা কোনো আর্টিস্টের অভিনয় করাই নাই। আমি এআই এবং ভিএফএক্স নিয়ে দৃশ্যটাকে আরও লার্জ করতেছি আরও সুন্দর করতেছি। এআই ইজ ওয়ার্কিং এজ দ্য ব্যাকগ্রাউন্ড। এখানে ভিএফএক্স রিয়েল এবং এআইয়ের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে।’

সিনেমার দৃশ্যপট নিয়ে তিনি বলেন ‘এই যে রাস্তায় ঘুরে চলা বা হেঁটে যাওয়া এগুলো সব রিয়েল। এআই এবং ভিএফএক্স ছাড়া অ্যাকশন দৃশ্যগুলো অসম্ভব ব্যাপার। যদি আমি এসব ব্যবহার না করি তবে দৃশ্যগুলো দেখতে খুব দুর্বল লাগবে। নরমাল জীবনে দেখবেন একটা ফুল গ্লাসে রূপান্তর হলো বাস্তবে এটা কখনোই সম্ভব না। তাহলে এটা ম্যাজিক হবে। ফাস্টে গ্লাসটা ভেঙে গেল এটার একটা আলাদা অর্থ ও সিম্বল আছে।’

মাসুদ রানা চরিত্রে অভিনয় করা রাসেল রানার প্রসঙ্গ টেনে জাজের কর্ণধার বলেন ‘রাসেল রানার প্রতিটি শট রিয়েল। সেগুলোকে এআই দিয়ে তৈরি করা হয়নি। ছাদে লাফ দেওয়া রাস্তায় হাঁটা সব রিয়েল শট। তবে কিছু দৃশ্যে ভিএফএক্স এবং এআইয়ের কাজ আছে। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্যই মূলত আমরা এআই ব্যবহার করেছি এর বাইরে কোনো এআই ইউজ নাই।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী