• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ মে ২০২৬, ০৭:০৬ এ.এম.
দক্ষিণ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। এবার দক্ষিণ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র টিম হকিন্সের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর সম্ভাব্য হামলা ও হুমকি প্রতিরোধেই এই অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এটিকে নিজেদের সেনাদের সুরক্ষায় একটি ‘আত্মরক্ষামূলক হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং পারস্য উপসাগরে মাইন বসানোর চেষ্টা করা ইরানি নৌযান।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স চলমান পরিস্থিতি নিয়ে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে বর্তমানে যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র তার বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করবে না। আমাদের সেনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা এখনও সর্বোচ্চ সংযম বজায় রাখছি।

এদিকে এই হামলার ঠিক আগে ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ‘বন্দর আব্বাস’-এ ভয়াবহ বিস্ফোরণের খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমগুলো। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’ জানিয়েছে, আকস্মিক ওই বিস্ফোরণের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন এই সরাসরি হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে বড় পরিসরের সামরিক উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লাহকে সমর্থন, লেবাননের পাশে থাকার ঘোষণা ইরানের
হিজবুল্লাহকে সমর্থন, লেবাননের পাশে থাকার ঘোষণা ইরানের
মার্কিন নির্দেশনা উপেক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েই যাবে ইরান
মার্কিন নির্দেশনা উপেক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েই যাবে ইরান
আমিরাতে গণহারে পাকিস্তানিদের বহিষ্কার, বাড়ছে উদ্বেগ
আমিরাতে গণহারে পাকিস্তানিদের বহিষ্কার, বাড়ছে উদ্বেগ