• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ০৯:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মঙ্গলবার (২৬ মে) দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে, যা অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত ১৩ হাজার জনবল
ডিএসসিসি কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত ১৩ হাজার জনবল
ছুটিতে ফাঁকা ঢাকা
ছুটিতে ফাঁকা ঢাকা
ট্রাফিক জরিমানার ‘ভুয়া’ এসএমএস, সতর্ক করলো ডিএমপি
ট্রাফিক জরিমানার ‘ভুয়া’ এসএমএস, সতর্ক করলো ডিএমপি