• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ জিআরপি থানার ওসি আখতারুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা তিনজন যুবক নিচে পড়ে যান।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বাকি দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার
ফরিদপুর দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার