• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

ফরিদপুর

দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার

ফরিদপুর প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০৯:০৪ পি.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহার দুদিন আগে মঙ্গলবার (২৬ মে) ফরিদপুরের সদরপুরে ভক্তদের নিয়ে ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক।  আর এ নামাজে অংশগ্রহণকারীরা পশু কোরবানি করবেন বুধবার (২৭ মে)।

সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরিফ মসজিদে আগাম এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  তবে এলাকার অন্যরা সারাদেশের সঙ্গে বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করবেন।

দরবার শরিফ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে।  এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।  ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ অংশ নেন।  নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, ‌আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।  আগামীকাল (বুধবার) সকালে পশু কোরবানি করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ঈদের জামাত কেন্দ্র করে অপ্রীতিকর কিছু ঘটেনি।  পুলিশ উপযুক্ত নিরাপত্তা দিয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২