• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৭:১৯ পি.এম.
ছবি : সংগৃহীত

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ১০ দিনের এক রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল। আগামী ৪ জুন শুরু হওয়া এই সফর চলবে ১৪ জুন পর্যন্ত। ঢাকাস্থ চীনা দূতাবাসের প্রকাশিত তালিকা থেকে সফরসূচি ও প্রতিনিধি দলের সদস্যদের নাম নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে বেইজিং।

চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ২০ জন সম্ভাবনাময় তরুণ ও ছাত্রনেতা অন্তর্ভুক্ত হয়েছেন। তালিকায় থাকা ছাত্রনেতারা হলেন— মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মালুম, জহিরুল ইসলাম, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং মো. মঞ্জুরুল আলম।

এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ এবং জান্নাতুল নওরীন উর্মি।

চীনা রাষ্ট্রদূতের পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, সফরকালে প্রতিনিধি দলটি চীনের ঐতিহাসিক শহর চংকিং এবং আধুনিক অর্থনৈতিক কেন্দ্র সাংহাই পরিদর্শন করবে। সেখানে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এছাড়াও সফরের অংশ হিসেবে বিএনপির তরুণ নেতারা চীনের স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, সমাজবিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। এসব বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং তরুণ নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনা দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলের আন্তর্জাতিক বিমান ভাড়া, স্থানীয় আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াতসহ সফরের যাবতীয় ব্যয়ভার চীন সরকার বহন করবে।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী