• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৮:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।

আগামী শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মোট ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

প্রথম স্থান বেলা ১১ টা ৩০ মিনিট মানিক মিয়া এভিনিউ টিএন্ডটি স্কুল মাঠ।

অনুষ্ঠান ঘিরে সংশ্লিষ্ট স্থানগুলোতে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর বিএনপির নেতারা এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগেও প্রতিবছরের মতো এবারও পৃথকভাবে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৩০ মে অনুষ্ঠিতব্য কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৃথক খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কর্মসূচিতে দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে পারেন তারেক রহমান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট অধিবেশন ৭ জুন শুরু
বাজেট অধিবেশন ৭ জুন শুরু
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ