• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। একই দিন তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম. জে. আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর
ছবি: সংগৃহীত
বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উদযাপনের প্রস্তাব অনুমোদন