• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উদযাপনের প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০৭:৫১ পি.এম.
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রতি বছরের ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৩তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার প্রেস ব্রিফিং অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছরের ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের প্রস্তাব করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই তারিখে, অর্থাৎ ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনের সময় বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‌্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন।

এতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি তত্ত্বাবধানে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এমন পরিস্থিতিতে, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক
ছবি: সংগৃহীত
জলবায়ু সংকট নিরসনে বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক
প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী